১. আগে প্রশ্নপত্রের ধরন বোঝো
যে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবে, তার ভর্তি বিজ্ঞপ্তি থেকে দেখে নাও কোন বিষয়ে কত নম্বর, MCQ কত আর লিখিত কত, সময় কত। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, কলা ও ব্যবসায় শিক্ষা ইউনিটে ২০২৬-২৭-এ MCQ ৬০ ও লিখিত ৪০ নম্বর (বিস্তারিত ও সূত্র)।
২. সমাধান না দেখে, সময় ধরে উত্তর করো
এক বছরের প্রশ্ন নাও, ঘড়ি ধরে নিজে উত্তর করো। শেষ হলে তবেই সমাধান মিলাও। আগে সমাধান দেখে ফেললে মনে হয় সব পারি, কিন্তু পরীক্ষার hall-এ তা কাজে আসে না।
৩. ভুলের খাতা রাখো
যে প্রশ্ন ভুল হলো বা আন্দাজে ঠিক হলো, সেটা আলাদা খাতায় লেখো: প্রশ্ন, সঠিক উত্তর আর কেন ভুল হয়েছিল। পরীক্ষার আগের সপ্তাহে এই খাতাটাই সবচেয়ে কাজে লাগে।
৪. অধ্যায় ধরে হিসাব করো
কয়েক বছরের প্রশ্ন দেখার পর গুনে দেখো কোন অধ্যায় থেকে বারবার প্রশ্ন আসছে আর কোনগুলোতে তুমি বেশি ভুল করছ। যেখানে প্রশ্ন বেশি আসে অথচ তোমার ভুল বেশি, পড়ার সময় আগে সেখানে দাও।
৫. মূল বই ছেড়ো না
Question Bank দেখায় কী ধরনের প্রশ্ন আসে; ধারণা পরিষ্কার হয় পাঠ্যবই থেকে। কোনো প্রশ্নের সমাধান না বুঝলে পাঠ্যবইয়ের সেই অংশে ফিরে যাও।
৬. শেষ মাসে নতুন কিছু নয়
শেষ মাসে পুরো প্রশ্নপত্র সময় ধরে দাও, ভুলের খাতা আর Suggestion Guide-এর গুরুত্বপূর্ণ অংশ revise করো। কোনো suggestion-ই প্রশ্ন common পড়ার নিশ্চয়তা দেয় না; ওটা revision-এর তালিকা, পুরো প্রস্তুতির বদলি নয়।
GrowthSkool BD-তে যা পাবে
University অনুযায়ী আগের বছরের প্রশ্ন, উত্তর ও সমাধান নিয়ে Question Bank, আর revision-এর জন্য Suggestion Guide। সব বই website-এই পড়া যায়, phone-এও। কেনার আগে প্রতিটি বইয়ের নমুনা প্রশ্ন দেখে নিতে পারো: Question Bank · Suggestion Guide · Combo pack।
সূত্র
সর্বশেষ মিলিয়ে দেখা হয়েছে: ১০ অক্টোবর ২০২৬।